রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেহেদী উৎসবের মাধ্যমে প্রকাশ্যে ইবি ছাত্রী সংস্থা
সাকিব আসলাম, ইবি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:১৭ পিএম  আপডেট: ২১.১০.২০২৫ ৬:২৪ পিএম  (ভিজিট : ১০৩)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নারী শিক্ষার্থীদের জন্য দুইদিন ব্যাপী মেহেদী উৎসব আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দুইদিন ব্যাপী এ উৎসবের আয়োজন করেছে তারা।

সরেজমিনে দেখা যায়, বটতলা প্রাঙ্গণে সুসজ্জিত সামিয়ানা টাঙিয়ে চারটি বুথ স্থাপন করা হয়েছে। যার একটি তাদের সংগঠন সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। বাকি গুলোতে উপহার, অনুভূতি বক্স সহ মেহেদী দেওয়ার জন্য আলাদা আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উৎসবে আমন্ত্রণ জানিয়ে  বিভিন্ন ব্যানার সাটানো হয়েছে। একটি ব্যানারে লেখা, প্রিয় ভাইয়েরা আপনার ভিতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন। উৎসবের মাধ্যমে  সংগঠনটির সদস্যরা সদস্য আহ্বান করে নারী শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র প্রচার করছেন।

মেহেদী উৎসবের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। লাইনে দাঁড়িয়েও অনেকে মেহেদী দিচ্ছেন। এসময় ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, ফেসবুকে দেখে ক্লাস শেষ করেই বান্ধবীদের নিয়ে চলে এসেছি মেহেদী দিতে। মেহেদী লাগাতে আমি অনেক পছন্দ করি তাই এই সুযোগ মিস করতে চাইনি। এখানের আপুরা অনেক আন্তরিক। আমরা চাই তারা এরকম আয়োজন আরও বেশি বেশি করুক। 

ছাত্রী সংস্থার ইবি শাখার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিন ব্যপী মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে। সুস্থ সংস্কৃতিচর্চার উদ্দেশ্যে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। মেহেদি উৎসব সহ আরও অনেক আয়োজনের নিয়মিত আয়োজক ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থা। বিগত ফ্যাসিস্ট  সময়ে এ ধরনের আয়োজন বিস্তৃত পরিসরে ছাত্রীদের সম্পৃক্ততায় আনা সম্ভব হয় নি। ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এসে আমরা ছাত্রীদের নিয়ে কার্যক্রম গুলো করার চেষ্টা করছি এবং সামনের দিন গুলোতেও এ ধরনের কার্যক্রম গুলো চলমান থাকবে  ইনশাআল্লাহ। আমরা এই উৎসবের মাধ্যমে সকল ছাত্রীবোনদের সাথে একটি সৌহাদ্যপূর্ন  সম্পর্ক স্থাপন করতে চাচ্ছি ইনশাআল্লাহ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝