রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে কি না তদন্তেই মিলবে সত্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৬:৪৬ পিএম   (ভিজিট : ১১২)
X

দেশে কয়েক দিনের মধ্যে বড় ধরনের একাধিক আগুনের ঘটনাকে অনেকেই নাশকতা হিসেবে আশঙ্কা করছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের পর এ ব্যাপারে সিদ্ধান্তে আসা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।সভার আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সম্প্রতি কয়েকটি আগুনের দুর্ঘটনা ঘটলো এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় সাংবাদিকরা জানতে চান, এসব অগ্নিকাণ্ড নাশকতা কি না? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের আগে এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা রেমিট্যান্সযোদ্ধা তাদের নিয়ে আলোচনা হয়েছে। এখন থেকে রেমিট্যান্সযোদ্ধা থেকেও সাধারণের মতো পাসপোর্ট ফি নেওয়া হবে। পাসপোর্ট ফি সবার জন্য সমান থাকবে।

উপদেষ্টা বলেন, আমরা শুধু সবসময় রেমিট্যান্সযোদ্ধা বলি। কিন্তু রেমিট্যান্সযোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার, সেটা অনেক ক্ষেত্রে পায় না। এজন্য আপাতত তাদের পাসপোর্টের ফি কমিয়ে দেওয়া হবে।

কতটুকু কমানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশতো অনেকগুলো, সবার সঙ্গে আলোচনা করে কতটুকু কমানো যায় সেটা নির্ধারণ করবো। এছাড়া তারা বিমানে ভ্রমণ করে থাকে। বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং বিমানবন্দরের আসার পরও যেন সার্ভিসটা ভালো পায় সেই চেষ্টা করবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরও ই-পাসপোর্ট করে দেওয়া হবে। ই-গেট ইনস্টল হয়ে গেছে, দুই-চার দিনের মধ্যে করে দেওয়া হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝