রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জোবায়েদ হত্যার আসামি মাহিরকে নিজেই থানায় নিয়ে গেলেন মা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১৩৯)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জোবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযুক্তদের একজন মো. মাহির রহমানকে পুলিশ আটক করেছে। নিহত জোবায়েদের পরিবারের অভিযোগের ভিত্তিতে মাহিরকে শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২০ অক্টোবর) ভোরে মাহিরের মা নিজেই ছেলেকে বংশাল থানায় হাজির করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

রোববার (১৯ অক্টোবর) বিকালে রাজধানীর আরমানিটোলা এলাকায় টিউশনিতে যাওয়া জোবায়েদ হোসেনকে হত্যা করা হয়। পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদের লাশ আরমানিটোলার ‘রওশন ভিলা’ নামের বাড়ির সিঁড়ি থেকে রক্তমাখা অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত শিক্ষার্থীর পড়াশোনার জন্য বর্ষা নামে এক শিক্ষার্থী ওই বাড়িতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন। ঘটনার পর বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

নিহতের পরিবার পাঁচজনকে আসামি করতে চেয়েছেন-বর্ষা, তার বাবা-মা, বর্ষার প্রেমিক মাহির রহমান ও মাহিরের বন্ধু নাফিস। তবে বংশাল থানার ওসি মামলাটি নেয়ার বিষয়ে বিরূপ পরামর্শ দেন, পরে শিক্ষকদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন।

এই হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বংশাল থানার সামনে অবস্থান নেন এবং তাতিবাজার মোড় অবরোধ করে প্রতিবাদ জানিয়ে কিছু সময় আগুনও জ্বালান।

নিহতের স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই দিনের শোক ঘোষণা করেছে এবং ২২ অক্টোবর নির্ধারিত বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন স্থগিত করা হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝