রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হিজবুল্লাহ প্রায় অর্ধ-শতক রকেট নিক্ষেপ করেছে ইসরাইলে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৭:০৪ পিএম   (ভিজিট : ২১৩)
X

লেবাননভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ প্রায় অর্ধ-শতক রকেট নিক্ষেপ করেছে ইসরাইলে। শনিবার (১২ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্র : আল জাজিরা।

প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে তাদের বিমান প্রতিরক্ষা প্রায় ৩২টি রকেট ভূপাতিত করেছে। এসব রকেট লেবানন থেকে ইসরাইলে নিক্ষেপ করা হয়েছিল।

সূত্রটি আরো জানিয়েছে যে সেনাবাহিনী হাইফা এলাকা এবং উত্তর ইসরাইলের অন্যান্য অংশে দু’টি পৃথক বিবৃতিতে ঘটনাগুলো উল্লেখ করেছে। হামলার সময় বিমান সতর্কীকরণ সাইরেন সক্রিয় করা হয়েছিল। তারা আরো জানিয়েছে, কিছু রকেট আটকানো হয়েছিল এবং অন্যগুলো খোলা জায়গায় পড়েছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝