বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মেট্রো চলাচলের সময় বাড়লো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ১২:২৬ পিএম   (ভিজিট : ১৭০)
X

যাত্রী চাপ সামলাতে আজ রোববার থেকে বাড়ল মেট্রোরেল চলাচলের সময়। প্রতিদিন সকালে চালু এবং রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।

সকাল ৭টার পরিবর্তে সাড়ে ৬টায় ট্রেন ছেড়েছে উত্তর স্টেশন থেকে। আর মতিঝিল থেকে চলাচল শেষ হবে রাত ১০ টা ১০ মিনিটে।  নতুন সূচিতে শুক্রবার বেলা ৩টার পরিবর্তে আড়াইটায় চালু হবে মেট্রোরেল।

সরেজমিনে দেখা যায়, রোববার সকাল সাড়ে ৬ টায় উত্তরা—উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছাড়ে ট্রেন। যা এতদিন ছাড়তো সকাল ৭ টা ১০ মিনিটে। 

বর্ধিত সময়ে মেট্রারেল চলাচল করায় খুশি যাত্রীরা। সকালে যাত্রীর চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভিড়। নতুন সূচিতে সেবার মান আরও বাড়বে আশা যাত্রীদের। 

উত্তরা থেকে মতিঝিল প্রতিদিন চলাচল করে ৪ লাখের বেশি যাত্রী। সময় বাড়ানোর পাশাপাশি মেট্রোরেলের ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। তারা বলছেন, ট্রেন চলাচলের সময় বাড়ায় দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে। 

এদিকে, মেট্রোরেলের ট্রিপ বাড়াতে পরীক্ষা নিরীক্ষা চলছে। নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা ডিএমটিসিএলের। 



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝