রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশের পাসপোর্ট
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:৫৬ এএম   (ভিজিট : ১১৫)
X

বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ভিসা নিষেধাজ্ঞা কঠোর করার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা কমছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট সূচক ২০২৫ অনুসারে, বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। সূচকের ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম।

অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও উন্নত ও উন্নয়নশীল অনেক দেশই বাংলাদেশিদের ভিসা দিতে অনাগ্রহ দেখাচ্ছে। এর মূল কারণ হিসেবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, কিছু বাংলাদেশির দ্বারা ভিসার অপব্যবহার, অবৈধ অভিবাসন এবং বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ড দেশের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ফলে অনেক দেশ এখন প্রবেশের আগে কঠোর যাচাই—বাছাই প্রক্রিয়া চালাচ্ছে।

জানা গেছে, অনেক বাংলাদেশি ভ্রমণ ভিসা নিয়ে বিদেশে গিয়ে অবৈধভাবে কাজ করতে অতিরিক্ত সময় অবস্থান করেন এবং পরে আটক বা নির্বাসিত হন। আবার কেউ কেউ ভ্রমণ ভিসা ব্যবহার করে অবৈধভাবে তৃতীয় কোনো দেশে চলে যান। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অনিয়মতান্ত্রিক আচরণ দেশের মানুষের সুনাম নষ্ট করছে।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝