রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যার মামলার বিচার চলবে নিয়মিত প্রক্রিয়ায়: অ্যাটর্নি জেনারেল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:৩৯ পিএম   (ভিজিট : ৯৬)
X

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে কিছুটা দেরি হলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া স্বাভাবিক ধারাতেই এগিয়ে যাবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার সকালে 'ডিবেট ফর ডেমোক্রেসি' আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘পরাজিত শক্তির তৈরি করা ন্যারেটিভে প্রভাবিত হয়ে যদি কেউ জুলাই সনদ বানচাল করতে চায়, তাহলে দেশ পিছিয়ে পড়বে। তবে বিচারপ্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।’

এ সময় অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, জুলাই সনদ নিয়ে অহেতুক তর্কে না গিয়ে বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া উচিত। ভিন্নমত থাকলেও তিনি এর বাস্তবায়নের পক্ষে।

গতকাল (শুক্রবার) ৩৩টি রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করেন বিভিন্ন রাজনৈতিক নেতারা। পরে সনদে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চূড়ান্ত স্বাক্ষর করেন।

তবে অনুষ্ঠানটি থেকে দূরে থাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদসহ কয়েকটি বামপন্থী দল।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝