রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অগ্নিকাণ্ডে স্থগিত ঢাকাগামী ফ্লাইট, নামছে চট্টগ্রাম-সিলেট-কলকাতায়
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৫:৪৯ পিএম  আপডেট: ১৮.১০.২০২৫ ৫:৫৬ পিএম  (ভিজিট : ৮১)
X

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার কারণে ঢাকাগামী কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কলকাতার সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 

এ ছাড়া আগুনের কারণে বিমান চলাচল সাময়িক স্থগিত করায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অনেকগুলো ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি।

জানা যায়, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইনডিগোর ৬ ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ রয়েছে। ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস–বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করেছে। দিল্লি থেকে ঢাকাগামী ইনডিগোর একটি ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়ার ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রামে।

এ ছাড়া সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট এবং চট্টগ্রাম থেকে ঢাকামুখী ইউএস–বাংলার একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে চট্টগ্রামেই ফিরে গেছে।

আজ শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে আগুনের খবর পায় সার্ভিস। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে চার ইউনিট এবং পরে আরও ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন মোট ২৮ ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝