রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশের সাথে সংঘর্ষে ৯০০ জনের বিরুদ্ধে ৪ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৪:৫০ পিএম  আপডেট: ১৮.১০.২০২৫ ৫:০৬ পিএম  (ভিজিট : ৯৩)
X

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কয়েক সংঘর্ষের ঘটনায় ৮০০ থেকে ৯০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।পুলিশ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এসব মামলা দায়ের করেছে।

থানা সূত্রে জানা গেছে,এর মধ্যে একটি মামলার বাদী ট্রাফিক বিভাগে কর্মরত এক সার্জেন্ট, আর বাকি তিনটি মামলা করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। চার মামলার সব আসামিই অজ্ঞাত; এতে ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (১৮ অক্টোবর) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ‘ঘটনার পর চারটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে, আর বাকিগুলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনায়।’

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই সনদে নিজেদের তিনটি দাবি অন্তর্ভুক্ত করার’ দাবিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল আন্দোলনকারী। দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

সাক্ষীদের বরাতে জানা গেছে, আন্দোলনকারীদের একাংশ সংসদ ভবনের সামনে থেকে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হন এবং পুলিশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝