রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তবে শুক্রবার আগের সময়েই বহাল
রোববার থেকে মেট্রোরেল আরো ১ ঘণ্টা বেশি চলবে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:২১ পিএম  আপডেট: ১৬.১০.২০২৫ ৪:২৪ পিএম  (ভিজিট : ৬৪)
X

রাজধানীতে অত্যন্ত জনপ্রিয় গণপরিহনের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মেট্রোরেল যাত্রীসেবার মান বৃদ্ধির স্বার্থে আরো এক ঘণ্টা সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে উত্তরা উত্তর স্টেশন ও মতিঝিল স্টেশন পর্যন্ত উভয় প্রান্ত থেকে এক ঘণ্টা বর্ধিত সময়ে মেট্রো ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
 
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন ও মতিঝিল মেট্রোরেল স্টেশনের উভয় প্রান্ত থেকে ১ ঘণ্টা বর্ধিত সময়ে মেট্রো ট্রেন চলাচল করবে। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন অভিমুখে প্রথম মেট্রো ট্রেন সকাল সাড়ে ৬টায় ছাড়বে এবং সর্বশেষ মেট্রো ট্রেন রাত সাড়ে ৯টায় ছেড়ে যাবে।

এছাড়া মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন অভিমুখে প্রথম মেট্রো ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ মেট্রো ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে। আর সপ্তাহের শুক্রবার মেট্রোরেল চলাচলের সময়সূচি পূর্বের মতোই অপরিবর্তিত থাকবে।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝