রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাকসু নির্বাচনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরবিহীন ব্যালটে ভোটের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:১৫ পিএম   (ভিজিট : ১১৪)
X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে একই অভিযোগ করা হয়। শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম রনি বাংলানিউজকে বলেন, আমাদের এজেন্ট ফোন দিয়েছে যে আইটি ভবনের ২১৪ নম্বর রুমে ১৫-২০টা ব্যালটপেপার স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে।

স্বাক্ষর ছাড়া বাক্সে পেপার ফেলতে পারে না। যখন কথা বলেছি, এজেন্টরা জানিয়েছে যে- নির্বাচন কমিশন পরবর্তীতে এসে এজেন্টদের সামনে খুলে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।

তিনি বলেন, প্রিসাইডিং অফিসাররা বলছেন- এটি ভুলবশত হয়েছে। কিন্তু ভুলবশত এখানে হয়ে থাকলে, অন্য কেন্দ্রে বা বুথে যে হচ্ছে না, তার গ্যারান্টি কে দিবে?

আইটি ভবন কেন্দ্রের ২১৪ নম্বর কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার অধ্যাপক ড. হাসান খালেদ রউফ বলেন, ১২টি ব্যালটে এমন হয়েছে। পোলিং এজেন্টরা এই ভুল করেছে। তারা তো জীবনে ভোটও দেয়নি। প্রথমবার নির্বাচন করছে। প্রথম কাজ। এজন্য ভুল করেছে। কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা আছে। সব কিছু স্বচ্ছভাবে হচ্ছে। সমস্যা হবে না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন আসছে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝