রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুদকের পরিচালক হলেন দুই পুলিশ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:২৬ পিএম   (ভিজিট : ৬৫)
X

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ—১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুদকের ঢাকা কার্যালয়ে নিয়োগ পাওয়া ওই দুই কর্মকর্তা হলেন— পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর, সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ ও মো. জাহিদুর রহমান।

এ বিষয়ে যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত বর্ণিত কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে পদায়নের নিমিত্ত তাদের চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝