বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
স্বাক্ষর ছাড়াই ব্যালট বাক্সে, স্বীকার করলেন সহকারী প্রিজাইডিং অফিসার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১২:২৩ পিএম   (ভিজিট : ১২৯)
X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার বাক্সে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে একই অভিযোগ করা হয়।

ওই কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. হাসান খালেদ রউফ এ অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেছেন, ‘১২টি ব্যালটে এমন হয়েছে। পোলিং এজেন্টরা এই ভুল করেছে। তারা তো জীবনে ভোটও দেয়নি। প্রথমবার নির্বাচন করছে। প্রথম কাজ। এজন্য ভুল করেছে। কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা আছে। সব কিছু স্বচ্ছভাবে হচ্ছে। সমস্যা হবে না।

এর আগে স্বতন্ত্র শিক্ষা সম্মিলনের সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদপ্রার্থী হাসিবুর রহমান রনি স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার বাক্সে ফেলার অভিযোগ করেন।

তিনি বলেন, আমার এজেন্ট ফোন দিয়েছে যে আইটি ভবনের ২১৪ নম্বর রুমে ১৫—২০টা ব্যালট পেপার স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে। স্বাক্ষর ছাড়া বাক্সে পেপার ফেলতে পারে না। যখন কথা বলেছি, এজেন্টরা জানিয়েছে যে নির্বাচন কমিশন পরবর্তীতে এসে এজেন্টদের সামনে খুলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝