রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই: পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১২:০৪ পিএম   (ভিজিট : ৮৯)
X

চাকসু নির্বাচনে ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। পুরো ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জনিত কোনো ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

বুধবার (১৫ অক্টোবর) সকালে নির্বাচনি ভোটকেন্দ্র পরিদর্শন ও চাকসু নির্বাচন মনিটরিং টিমের সঙ্গে বৈঠক শেষে চাকসু ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, পোশাকি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দারাও প্রতিটি কেন্দ্র ও হলগুলো পর্যবেক্ষণ করছে। প্রতিটি প্রবেশপথে তল্লাশি করা হচ্ছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এমন কোন শঙ্কাও নেই।

নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও নির্বাচনের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন ভাগে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে নির্বাচনি প্রচারণা সফলভাবে শেষ হয়েছে। নির্বাচনের দিনও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এই শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচনের পরেও যাতে অব্যাহত রাখা যায় সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান তিনি।


আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝