সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
খসড়া ভোটার তালিকা সংশোধনে মাঠে নামলেন ১৩৬ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯:৩৪ পিএম  আপডেট: ১৩.১০.২০২৫ ৯:৩৯ পিএম  (ভিজিট : ১০২)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকার ভুল সংশোধনে ৬৫টি সংশোধন কর্তৃপক্ষ গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যক্রমে ১৩৬ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৩ অক্টোবর) ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সংগৃহিত তথ্যের ভিত্তিতে ২০০৭ সালের ৩১ অক্টোবর তারিখকে ভোটার হওয়ার যোগ্যতার অর্জনের তারিখ ধরে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যে দাবি-আপত্তি সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য সংশোধন কর্তৃপক্ষ নিয়োগ করা হলো।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকার খসড়া প্রকাশ হবে ১ নভেম্বর। দাবি-আপত্তি ও সংশোধনের আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর। দাবি ও আপত্তি নিষ্পত্তি হবে ১৭ নভেম্বর, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ নভেম্বর।

দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝