রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন আপাতত স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:৪৬ পিএম  আপডেট: ১৩.১০.২০২৫ ৮:৫৪ পিএম  (ভিজিট : ১১১)
X

দাবি পূরণের আশ্বাস পেয়ে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর করার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা।

আজ সোমবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মো. নাঈম হাওলাদার। সরকারি সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের সদস্য নাঈম হাওলাদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ প্রণয়নের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। দ্রুতই বাকি কাজ শেষ করে অধ্যাদেশ জারি করা হবে। সেজন্য আপাতত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছাত্র তানজিমুল আজিজ বলেন, ‘আমরা প্রতিনিধিদল হিসেবে সচিবালয়ে গিয়েছিলাম। সেখানে শিক্ষা উপদেষ্টার পিএসসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, অধ্যাদেশের কাজ এখন দ্বিতীয় ধাপে রয়েছে, যা কিছুটা সময়সাপেক্ষ। এই ধাপ শেষ হলেই পুরো কাজ সম্পন্ন হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘অধ্যাদেশ প্রণয়নের অংশ হিসেবে প্রায় ছয় হাজার ইমেইল জমা পড়েছে। প্রতিটি ইমেইল যাচাই-বাছাই ও নথিভুক্ত করা সময়সাপেক্ষ কাজ। জনবল সংকটের কারণে আগে দুজন কর্মকর্তা এ দায়িত্বে ছিলেন, এখন আমাদের পক্ষ থেকে চাপ ও উদ্বেগ অনুধাবন করে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝