সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক

২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে 'লং মাচ টু সচিবালয়' নামে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষকদের ঢাকায় অবস্থান কর্মসূচিসহ সব আন্দোলন চলবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন তারা। সোমবার বিকেলে শহীদ মিনার থেকে এ ঘোষণা দেওয়া হয়।
‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি নিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, মন্ত্রী-উপদেষ্টাদের ছেলেমেয়েরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েন না, তাই তাদের কোনো চিন্তাও নেই।
আমরা দীর্ঘদিন বঞ্চিত। এভাবে আর নয়। এবার দাবি আদায় করেই ঘরে ফিরবে শিক্ষকরা। আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেওয়া হয়, তাহলে সচিবালয় অভিমুখে লং মার্চ ও চলমান কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে।
আ.দৈ/আরএস




















