রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৭ ইসরাইলি জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর, মুক্তির অপেক্ষায় ২০০০ ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১২:৩২ পিএম   (ভিজিট : ১৩০)
X

গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে সাতজন ইসরাইলি জিম্মিকে হস্তান্তর করেছে হামাস। আরও ১৩ জনকে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত। ফিলিস্তিনিরা ইসরাইলের কারাগার থেকে প্রায় ২০০০ বন্দির মুক্তির জন্য অপেক্ষা করছে। খবর আল জাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় গাজায় যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি ইসরাইলি আইনসভায় ভাষণ দেবেন এবং মিশরে ইসরাইলি ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির উপর একটি শীর্ষ সম্মেলনে সহ—সভাপতিত্ব করবেন।

ফিলিস্তিনিরা উত্তর গাজায় তাদের অবশিষ্ট ঘরবাড়িতে ফিরে যাচ্ছে। কারণ উপত্যকায় মানবিক সাহায্য আসতে শুরু করেছে। কিন্তু কর্মকর্তারা বলছেন যে খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ এখনও অত্যন্ত সংকটপূর্ণ।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৬৭ হাজার ৮০৬ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৬৬ জন আহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরাইলে মোট ১১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দী করা হয়েছিল।

 আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝