রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩ দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ১২:০৭ পিএম   (ভিজিট : ১১৮)
X

বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত শিক্ষক—কর্মচারীরা। 

আজ রোববার সকাল ১০টা থেকে শুরু হয় এ কর্মসূচি। এতে সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক অংশ নিয়েছে।

এদিকে কর্মসূচির কারণে প্রেসক্লাবের সামনে যান চলাচল ব্যহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বেসরকারি এমপিওভুক্ত জাতীয়করন প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি জানান, দীর্ঘদিন ধরে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়নি। দাবি মেনে নিতে সন্ধ্যা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে রাতেও সড়কে অবস্থান করবে শিক্ষকেরা। লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তাঁরা। 


এছাড়া, মঙ্গলবার থেকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতিরও ঘোষণা দিয়েছে বেসরকারি এমপিওভুক্ত জাতীয়করন প্রত্যাশী জোট।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝