রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের পক্ষে ইসি মাছউদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:২০ পিএম   (ভিজিট : ১৪২)
X

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, অতিরিক্ত অর্থ ব্যয় না করে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা উচিত। একইদিনে দুই ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আবদুর রহমানেল মাছউদ বলেন, জাতীয় নির্বাচনের মধ্যে গণভোট আয়োজনে ঘোষিত ফেব্রুয়ারির সময়ে কোনো প্রভাব ফেলবে না। 

ব্যয় সাশ্রয়ের কথা জানিয়ে তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের সঙ্গে একসঙ্গে গণভোট হলে বড় ব্যয় সাশ্রয় হবে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে সম্ভব। তবে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ কিছু বাড়ানো লাগতে পারে। এতে আইনগত কোনো সমস্যা থাকার কথা নয়।

এই নির্বাচন কমিশনার বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। গণভোটে থাকবে জুলাই সনদের ধারা নিয়ে পক্ষে-বিপক্ষে মত। তবে পুরো বিষয়টাই নির্ভর করছে, রাজনৈতিক ঐকমত্যের ওপর। সরকার চাইলে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝