সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ আটক করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৮:০৯ পিএম   (ভিজিট : ৮৩)
X

বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ আটক করা হয়েছে।এটি সিলেট ব্যাটালিয়নের ইতিহাসে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় গবাদিপশু জব্দের ঘটনা।

আজ বুধবার বিজিবি'র সিলেট ব্যাটালিয়ন সদর ও বিছনাকান্দি বিওপি'র যৌথ আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইটাচোকী নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।  অভিযানে বিজিবি সদস্যরা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ২৩৭টি ভারতীয় গরু আটক করে। 

অপরদিকে ব্যাটালিয়নের অধীনস্থ লাফার্জ বিওপির টহলদল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় অভিযান পরিচালনা করে ৩২টি ভারতীয় মহিষ এবং নিকটবর্তী আরেকটি এলাকা থেকে ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ জব্দ করে। আটককৃত গরু ও মহিষের আনুমানিক সিজারমূল্য প্রায় তিন কোটি টাকা। অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন-“সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ চোরাচালান রোধ  মাদকের অনুপ্রবেশসহ সীমান্ত সংশ্লিষ্ট সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে। বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান জোরদার করায় সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”






Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝