রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীকে মারধরের অভিযোগে ঢাবি হোস্টেল পরিচালক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:২০ পিএম   (ভিজিট : ১২৮)
X

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) এক ছাত্রীকে মারধরের অভিযোগে ‘স্বপ্ননিবাস হোস্টেল’ নামের এক বেসরকারি ছাত্রীনিবাসের পরিচালক রাজিয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টায় তেজগাঁও কলেজের পাশে অবস্থিত ওই হোস্টেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী ঢাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শামসুন্নাহার হলের আবাসিক ছাত্রী। স্বপ্ননিবাস হোস্টেলে থাকা তেজগাঁও কলেজের এক ছাত্রীর অতিথি হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন।  

আজ বুধবার ভুক্তভোগী ছাত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘কালকে আমার হল বন্ধ থাকায় আমি আমার বান্ধবীর কাছে গেলে হোস্টেল পরিচালক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমি আমার ভাইকে জানালে তিনি যখন আমাকে আনতে যায়। তখন গেইট বন্ধ করে দিয়ে আমাকে মারধর করে। পরে আমার ভাই পুলিশকে জানানোর পর পুলিশ আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে।’

তিনি বলেন, এরপর তারা মামলা করেন। তবে তাকে ও তার বান্ধবীকে মামলা থেকে সরে আসতে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ‘এ ঘটনায় তেজগাঁও কলেজের এক ছাত্রী মামলা করেছেন। সেই মামলায় হোস্টেল মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের ভিত্তিতে আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব।’

 আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝