রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ছুটি শেষে খুলেছে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০:৩১ এএম   (ভিজিট : ৮৫)
X

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে দেশের সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলে গেছে।

আজ (৮ অক্টোবর) বুধবার থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শুরু হলো নিয়মিত পাঠদান। দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা—ই—ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও একই সময়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয় ২৮ সেপ্টেম্বর থেকে, যা চলে ৭ অক্টোবর পর্যন্ত। এই ১২ দিনের ছুটির মধ্যে ছিল দুই দিন সাপ্তাহিক ছুটি। এছাড়া গত ৬ অক্টোবর লক্ষ্মীপূজার দিন ঐচ্ছিক ছুটিও পেয়েছিলেন শিক্ষকরা।


এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছিল, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো পরীক্ষার দিন নির্ধারণ করা যাবে না। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা—ই—ইয়াজদাহম ও প্রবারণা পূর্ণিমাসহ একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়।


দীর্ঘ ছুটির পর আজ থেকে শুরু হওয়া ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক ভালো বলে জানিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তারা আশা করছেন, আসন্ন বার্ষিক পরীক্ষা সামনে রেখে ছুটির পর থেকেই পূর্ণ উদ্যমে পাঠদান শুরু করা যাবে।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝