রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা আর নেই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৭:২৯ পিএম   (ভিজিট : ১৯৫)
X

ভারতের বিখ্যাত শিল্পপতি ও টাটা সন্সের চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা মারা গেছেন। গত ৯ অক্টোবর বুধবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। টাটা গ্রুপ এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে।

মঙ্গলবার তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও)-তে ভর্তি করা হয়। এরপর তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। এ অবস্থায় গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিজেই জানান, বয়সের কারণে তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। এর বেশি কিছু নয়।

১৯৯১ সালে রতন টাটা শিল্পপ্রতিষ্ঠানটির চেয়ারম্যান হন। ১০০ বিলিয়ন ডলার সমমূল্যের এই প্রতিষ্ঠানের ইস্পাত থেকে সফটওয়্যার পর্যন্ত নানা ব্যবসা রয়েছে। একশ বছরের বেশি সময় আগে তাঁর প্রপিতামহ এই শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন। ২০১২ সাল পর্যন্ত রতন টাটা প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

রতন টাটা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৯৬ সালে টাটা টেলিসার্ভিসেস প্রতিষ্ঠা করা হয়। ২০০৪ সালে আইটি সংস্থা টাটা কন্সালটেন্সি সার্ভিসেসকে জনসাধারণের মাঝে জনপ্রিয় করে তোলা হয়।সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, রিটায়ার্ডের পর তাকে টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস, টাটা স্টিল এবং টাটা কেমিক্যালসের চেয়ারম্যান ইমেরিটাস উপাধিতে ভূষিত করা হয়।

২০০০ সালে ‘পদ্মভূষণ’ সম্মান পান রতন টাটা। ২০০৮ সালে পান ‘পদ্ম বিভূষণ সম্মান’। মহারাষ্ট্র, আসাম সরকারও তাকে সম্মান প্রদান করে। ইউনিভার্সিটি অব কেমব্রিজ, লন্ডন স্কুল অব ইকোনমিক্স, আইআইটি বম্বে, ইয়েল ইউনিভার্সিটি, রানি দ্বিতীয় এলিজাবেথ, রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকেও বিশেষভাবে সম্মানিত হন তিনি। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ে পারসিক পরিবারে জন্ম রতন টাটার। তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হননি।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝