বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নির্বাচন সংস্কার কমিশন ইসির কাজ হালকা করে দিয়েছে: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১১:২২ এএম   (ভিজিট : ১২৯)
X

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘নির্বাচন সংস্কার কমিশন ইসির কাজ হালকা করে দিয়েছে। আর ঐকমত্য কমিশন রাজনীতিবিদদের নিয়ে ব্যস্ত। ইসির কাজ কমিয়ে দিয়েছে কমিশন।’ 

আজ সোমবার সকালে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপকালে এ কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে সংলাপ। 

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের পরামর্শ অত্যন্ত জরুরি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য মিডিয়ার সহযোগিতা জরুরি। গণমাধ্যমকে সচেতনতা তৈরি করতে হবে। গণমাধ্যমের সহায়তায় স্বচ্ছ নির্বাচন করতে চায় ইসি।’ 

সিইসি আরও বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্য ইসি অনেক কাজ এগিয়ে নিয়েছে। বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদের বড় কাজ এগিয়ে নিয়েছে। ভোটের প্রতি মানুষের অনাগ্রহ তৈরি হয়েছিলো, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ও নারীদের। সেটি পুনরুদ্ধার করেছে বর্তমান কমিশন।’


উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে ভোটের সংলাপ শুরু করে ইসি। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ করছে ইসি। ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা রয়েছে। এরপর জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝