রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিগগিরই ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৪:১৪ পিএম  আপডেট: ০৫.১০.২০২৫ ৪:১৮ পিএম  (ভিজিট : ১১৪)
X

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, শিগগিরই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদনে বহুল আলোচিত ও প্রত্যাশিত ‘জুলাই সনদের বিষয় বস্তুর বাস্তবায়ন পদ্ধতি এবং রাজনৈতিক দলগুলোর মনোভাব নিয়ে কমিশনের অবস্থান থাকবে।

আজ রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বেইলিরোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে সিদ্ধান্তের বিষয়টি আলোচিত হয়। বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তুর বাস্তবায়ন পদ্ধতি এবং রাজনৈতিক দলগুলোর মনোভাব নিয়ে কমিশনের অবস্থান তুলে ধরা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছে। এছাড়া গণমাধ্যমগুলোও কমিশনের কাজে অকল্পনীয় সমর্থন দিয়েছে।’

ড. ইউনূস কমিশনের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ে তাকে অবহিত করার নির্দেশ দেন।
বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝