রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খুব সহসাই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ২:২১ পিএম  আপডেট: ০৫.১০.২০২৫ ২:২৯ পিএম  (ভিজিট : ১৪৯)
X

দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত খুব সহসাই শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সাংবাদিকের এবিষয়ে করা প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আমাদের কাছে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এনডিএম নামের  একটি রাজনৈতিক দল আগেই একটি অভিযোগ দায়ের করেছে। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট  করছি। সুতরাং বলা যেতে পারে এই মুহুর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখী করার জন্য প্রাথমিক তদন্তের কাজটি আমরা শুরু করতে যাচ্ছি।


তিনি আরও বলেন, প্রাথমিক তদন্ত যদি পুরোদমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আওয়ামী লীগের বিচারের মুখোমুখী ব্যপারটা কতদূর গড়াচ্ছে। হ্যাঁ, অভিযোগ এসেছে। আমারা এটা গুরুত্ব দিয়ে যাচাই—বাছাই করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝