রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৭ এএম   (ভিজিট : ১০৪)
X

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পৃথক ৩টি অভিযোগ দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

রোববার (৫ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল—২ এ এই অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানায়, প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এদিকে জুলাই—আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় নবম দিনের সাক্ষ্যগ্রহণ হবে অনুষ্ঠিত আজ।

এ মামলায় তিনজন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনের শুনানিতে তিনজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এখন পর্যন্ত মোট ১৭ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যাদের মধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্যও রয়েছেন।

এদিকে, জুলাই—আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ ৮ জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এছাড়াও মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও ৪ আসামিকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।




আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝