রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দেওয়ায় বাসে গুলি ও আগুনের ঘটনায় অভিযুক্ত নেছার ও দীপু গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৪:১৭ পিএম  আপডেট: ০৪.১০.২০২৫ ৫:১২ পিএম  (ভিজিট : ১৭২)
X

চাঁদা না দেয়ায় রাজধানীর কাফরুলে যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুনের ঘটনার অন্যতম হোতা নেছার এবং তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর থেকে তাদের আটক করে সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে ৪ অস্ত্রধারী। কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে নামিয়ে দেয়া হয় বাসে থাকা যাত্রীদের। চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় বাসে। পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বাস চালক ও হেলপারকে। পুরো ঘটনাই উঠে আসে সিসিটিভি ফুটেজে।

এ ঘটনার কিছুক্ষণ পরেই বাস মালিক কর্তৃপক্ষের কাছে চাঁদার দাবি করে হুমকি দেয় অভিযুক্ত নেছার। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক মাস যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলো একটি মহল। যদিও  চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি।

এর আগে এক কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় কাফরুল থানায় নেছার উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিল আলিফ পরিবহন। এ জন্যেই এমন ঘটনা ঘটে বলে দাবি তাদের।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝