রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহারে ক্ষুব্ধ সাংবাদিকরা, সংবাদ সম্মেলন বর্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:১৬ পিএম   (ভিজিট : ৯৫)
X

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরা দলের সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকেরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে। তখন আখতার হোসেন ও তাসনিম জারা এখনো সেখানে পৌঁছাননি।

এনসিপির পক্ষ থেকে পরবর্তী এক বিবৃতিতে ঘটনাটিকে “দুঃখজনক ও নিন্দনীয়” বলে উল্লেখ করা হয়। বলা হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক সফরে যান। নয় দিনের সফর শেষে বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি ও তার সফরসঙ্গীরা ঢাকায় ফেরেন। তাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা এবং এনসিপি নেতারা ছিলেন।

বিমানবন্দরে প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, হুমায়ূন কবির গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আখতার হোসেন ও তাসনিম জারাকে ফুল দিয়ে বরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় তারা উচ্চস্বরে স্লোগান শুরু করলে সাংবাদিকদের বক্তব্য শোনায় অসুবিধা হয়। সাংবাদিকরা অনুরোধ করলে কয়েকজন কর্মী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এ ঘটনার পর সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে এনসিপির সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ সাংবাদিকেরা সম্মেলন বর্জন করে চলে যাচ্ছেন। এনসিপির কিছু নেতা অনুরোধ জানালেও তারা আর ফিরে আসেননি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝