রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাল থেকে সরকারি ছুটি: কেউ পাবেন ৪ দিন, কেউ ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৯ পিএম   (ভিজিট : ১২৫)
X

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বুধবার থেকে টানা চার দিন বন্ধ থাকবে সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠান। ছুটি শেষে আগামী রোববার থেকে কর্মস্থলে ফিরবে কর্মকর্তা কর্মচারীরা। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

অবশ্য অনেক বেসরকারি প্রতিষ্ঠান শনিবার খোলা থাকায় কর্মীরা চারদিনের পরিবর্তে একদিন কম ছুটির সুবিধা পাবেন।

তবে এই ছুটিতে খোলা থাকবে জরুরি সেবাসমূহ। এসব সেবায় কর্মরত কর্মকর্তা—কর্মচারীরা বঞ্চিত হবে ছুটি থেকে। জরুরি পরিষেবা যেমন— বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটি ভোগ করবেন না। একই সঙ্গে জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে। এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ।

একই সঙ্গে বন্ধ থাকবে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে পুঁজিবাজারে লেনদেন চলবে। অন্য দিনের মতো ব্যাংকের কার্যক্রমও এদিন থেকে শুরু হবে।

এছাড়া দুর্গাপূজাসহ বেশ কয়েকটি ধর্মীয় উৎসবের কারণে ছুটিতে আছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝