রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা, বেজে উঠলো সাইরেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫২ এএম   (ভিজিট : ১২০)
X

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির সাম্প্রতিক মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতিরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কিছুক্ষণ আগে ইয়েমেনের হুতিদের ইসরায়েলে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে টাইমস অব ইসরায়েল বলেছে, ঘটনার সময় মধ্য ইসরায়েল এবং দক্ষিণ পশ্চিম তীরের বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে।

ইরান—সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে বারবার আক্রমণ করে আসছে। গোষ্ঠীটি জানায়, তারা গাজার সমর্থনে এবং হামাস ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলা ও আগ্রাসনের জবাবে এমন প্রতিক্রিয়া দেখিয়ে আসছে।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝