বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ঢাকায় অধিক ঝুঁকিপূর্ণ ৮৯টি পূজামণ্ডপ: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১২২)
X

ঢাকায় ৮৯টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন, ঢাকা শহরে এবার ২৫৪ মণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ মণ্ডপ ৮৯টি।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে এসে রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, কেউ দুষ্টুমি করার সুযোগ পাবে না। দুষ্টুমি করলে আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করবো এবং তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, পূজা উদযাপন পরিষদের সঙ্গে পরামর্শ করে পূজামণ্ডপে চারটি শ্রেণিতে ভাগ করে ২৪ ঘণ্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। মণ্ডপগুলোর শ্রেণি মোতাবেক প্রত্যেকটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে সর্বনিম্ন ১১ জন থেকে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে। নিজ নিজ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে প্রায় ২ হাজার ২০০ পুলিশ মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি বলেন, মণ্ডপগুলোতে ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন ও যানজট নিয়ন্ত্রণের জন্য পৃথক ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনও পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরও ২ হাজার ৪০০ ফোর্স মোতায়েন থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সোয়াত, এক্সক্লুসিভ রিকভারি ও বোম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপের আশপাশে পুলিশের নজরদারি থাকবে।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝