বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৪২ কোটি টাকার ঘুষ মামলায় অভিযুক্ত সাইফুজ্জামান ও তার স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ১২৯)
X

সাইফ পাওয়ার থেকে ৪১.৭৫ কোটি টাকা ঘুষ গ্রহণ ও আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৮ সেপ্টেম্বর) জেলা কার্যালয়, ঢাকা-১ এ টিমের পক্ষে ডিএডি রুবেল হোসেন বাদীয় হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, মো. আব্দুল আজিজ (ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ক্লাসিক ট্রেডিংয়ের মালিক), মোহাম্মদ মিছাবাহুল আলম (মডেল ট্রেডিংয়ের মালিক), সৈয়দ নুরুল ইসলাম (ক্রিসেন্ট ট্রেডার্সের মালিক) ও মো. ফরিদ উদ্দিন (রেডিয়াস ট্রেডিংয়ের মালিক)।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ইউসিবিএল মহাখালী শাখার গ্রাহক সাইফ পাওয়ারটেক লিমিটেড ও ই-ইঞ্জিনিয়ারিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের কাছ থেকে বিভিন্ন কিস্তিতে মোট ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ নেন। পরে এই অর্থ বিদেশে পাচার ও মানিলন্ডারিং করা হয়।

এ ঘটনায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৬২/৪০৯/৪২০/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও (৩) ধারায় মামলা হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ব্যবসায়ী আব্দুল কাদির মোল্লাকে ভয়ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে সাইফুজ্জামান দম্পতিসহ ১১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক। বর্তমানে তাদের বিরুদ্ধে প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে।

এদিকে আদালতের নির্দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝