রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৭ পিএম   (ভিজিট : ৯৬)
X

নির্বাচনের প্রস্তুতিতে কমিশন এগিয়ে গেছে বলে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।’

রোববার (২৮ সেপ্টেম্বর) সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, “দেশে যারা নির্বাচনের কাজে থাকেন তারা ভোট দিতে পারেন না। এবার সবার ভোটের ব্যবস্থা করা হবে।” এটি একটি মাইলফলক বলে মন্তব্য করেন সিইসি।

সিইসি বলেন, “বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর আরপিও সংশোধনসহ বিভিন্ন কাজ করেছে। পোস্টাল ব্যালট আইনে থাকলেও প্রয়োগ ছিল না, এটি নিয়েও কাজ করছে ইসি।”

উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ১০টার দিকে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপ শুরু করেছে কমিশন।

এরপর দুপুর আড়াইটা থেকে ১৫-১৭ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝