রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসির নির্বাচনী সংলাপ শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৩ এএম  আপডেট: ২৮.০৯.২০২৫ ১১:২১ এএম  (ভিজিট : ১১১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদের নিয়ে আজ সংলাপ শুরু করতে যাচ্ছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৩০ জন সুশীল সমাজের সদস্য ও বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে।

সংলাপ অনুষ্ঠানটি নির্বাচন কমিশনের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এসব তথ্য জানান।

জানা যায়, ইসি অক্টোবরের মাঝামাঝিতে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে নির্বাচনি সংলাপে বসবে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন, “আমরা মূলত সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে সংলাপ শুরু করতে যাচ্ছি। ২৮ সেপ্টেম্বর থেকে আমরা সংলাপ শুরু করব। ধারাবাহিকভাবে সংলাপের শিডিউল করব। পূজার ছুটি আছে এবং সাপ্তাহিক ছুটি আছে। সেগুলোকে বিবেচনায় নিয়ে আমরা এটা করব। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করব। নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গেও সংলাপ করব।”

ইসি সচিব সেদিন আরো বলেন, ‘কর্মপরিকল্পনার অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা কাজে এগিয়েছি। জনসম্পৃক্ততার বিষয়টা আছে, আমরা বিভিন্ন স্টেকহোল্ডারস যারা আছেন যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব।”

উল্লেখ্য, বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫২টি (আওয়ামী লীগসহ)। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। এদিকে আদালতের আদেশে নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

নির্বাচন কমিশন আগামী রমজান শুরুর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে।


আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝