ইবির ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত
সাকিব আসলাম, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে ‘ ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ নামকরণ করা হয়েছে। বিভাগ কর্তৃক উত্থাপিত দাবি ও অ্যাকাডেমিক কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। নির্দিষ্ট প্রক্রিয়া শেষ করে অফিস আদেশে ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
জানা যায়, এর আগে ওই বিভাগের শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয়ের নামের সাথে মিল রেখে বিভাগের চেয়ারম্যান ও উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলেন। গতকাল (বুধবার) অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ১৩১তম সভার প্রস্তাবে অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ বিষয়ে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, আইন অনুষদের অধীনে ৪টি বিশ্ববিদ্যালয়ে ভূমি আইন সম্পর্কিত বিশেষায়িত বিভাগ রয়েছে। রাবি, জবি, ইবি ও পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা হচ্ছে। অন্য তিন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের নামের সাথে মিল রেখে শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলে পাশ হয়েছে। পরবর্তী ধাপ সম্পন্ন হলে আনুষ্ঠানিক স্বীকৃতি পাবো।
আ. দৈ./কাশেম




















