রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবার বিনিময়ে দেশের সার-চাল পাচার হয়: কৃষি উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১০৫)
X

সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমারের আরাকান আর্মিরা ইয়াবা ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। তারা ইয়াবা বাংলাদেশে পাচার করে এবং বিনিময়ে এখান থেকে সার, ওষুধ ও চাল পাচার হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন ও সার্বিক অগ্রগতি নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সারের পাচার ঠেকাতে ইতোমধ্যে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এটি অনুমোদনের জন্য জাতীয় কমিটিতে পাঠানো হবে। শিল্প উপদেষ্টা দেশে ফিরলেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।”

তিনি আরও জানান, অতিরিক্ত সার বরাদ্দ দেওয়া হলে তা পাচারের ঝুঁকি বাড়ে। তাই প্রয়োজন ছাড়া কোথাও বাড়তি সার বরাদ্দ দেওয়া হবে না। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, “আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন সারের দাম বাড়বে না।”

নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সারের ডিলারদের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠবে, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

দেশের কৃষি উৎপাদনের চিত্র তুলে ধরে তিনি বলেন, গত এক বছরে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে। উৎপাদন বেড়ে যাওয়ায় কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। তার ভাষায়, “গত এক বছরে দেশে ১১৫.৭৩৬ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। প্রথমবারের মতো আমরা চীনে আলু রপ্তানি করেছি। এছাড়া কৃষকদের ক্ষতি ঠেকাতে সরকার ৫০ হাজার মেট্রিক টন আলু সরাসরি কৃষকদের কাছ থেকে কিনবে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বাংলাদেশের আলুতে পানির পরিমাণ বেশি থাকায় তা থেকে ভালো মানের চিপস তৈরি করা সম্ভব হয় না। এজন্য বিদেশ থেকে নতুন জাতের আলুর বীজ আমদানি করা হবে।

সারের দাম বৃদ্ধির গুজব প্রসঙ্গে তিনি বলেন, “সারের দাম বাড়ানো হয়নি, তবে পাচারের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।”

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝