ইনুর বিরুদ্ধে ৭ জনকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ জমা
নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা, উসকানিসহ ৮ সুনির্দিষ্ট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
আজ বৃহস্পতিবার(২৫সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ এস এম রুহুল ইমরানের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আইনজীবীরা জানান, মামলাটির শুনানি হবে ট্রাইব্যুনাল–২–এ।
এছাড়া জুলাই—আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে। এদিন দুজন সাক্ষী সাক্ষ্য দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন।
এছাড়া ট্রাইব্যুনাল–২–এ হবে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক ৬ষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ। এ মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
আ.দৈ/ওফা




















