রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দাবি আদায়ে ২৬ দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১১ পিএম   (ভিজিট : ২২৮)
X

আউটসোর্সিং পদ্ধতির দুর্নীতি ও ঠিকাদার নির্ভর নিয়োগের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি পালন করছে শ্রমিকরা। গত ২৬ দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। 

সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক নিয়োগ এবং প্রকল্পভিত্তিক কর্মচারী নিয়োগের নামে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি, মানব বেচাকেনা এবং ঠিকাদারদের অবৈধ প্রভাবের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন সংশ্লিষ্ট খাতের কর্মচারীরা। ঠিকাদারী নামক দাহ প্রথার অবসান দাবি করে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

আন্দোলনকারিদের অভিযোগ , বিভিন্ন ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে ঘুষ, কমিশন এবং মানব বেচাকেনার মাধ্যমে দুর্নীতির চক্র গড়ে তুলেছে। সরকারি দপ্তরের একাংশের সহায়তায় এই অপকর্ম দিনের পর দিন চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

আজকের কর্মসূচিতে তারা দুর্নীতিবাজ ঠিকাদারদের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করে বিক্ষোভ মিছিল করেন এবং ঠিকাদারী নামক দাহ প্রথা রূপে কুশপুত্তলিকা দাহ করেন।  কাফনের কাপড় পড়ে তারা রাস্তায় নেমেছে,,বক্তারা বলেন, এই প্রথা শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও ভবিষ্যৎ ধ্বংস করছে। কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কর্মচারীরাও অংশগ্রহণ করেন। তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝