রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বদলা নিতে টিএসসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ পিএম   (ভিজিট : ১৫৯)
X

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের ওপর আওয়ামী লীগের-নেতাকর্মীদের ডিম নিক্ষেপ করার প্রতিবাদে টিএসসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ‘দ্যা রেড জুলাই’।

আজ মঙ্গলবার বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। দ্যা রেড জুলাইয়ের সদস্য সচিব মো. সজিব হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত অনেক লীগ দেখেছি, পুলিশ লীগ, আনসার লীগ। আওয়ামী ফ্যাসিস্টরা যখন অন্যান্য দিক থেকে পেরে উঠছে না এখন তারা ডিম লীগ হয়ে আগমন করেছে। এখন থেকে যখন‌ই এই আওয়ামী ফ্যাসিস্টদের দেখবেন তাদের প্রথমে হালকা করে মেরে ডিম দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন।

তিনি আরও বলেন, আজ আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ডিম মেরে লাঞ্ছিত করা হলো। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েও যদি তারা নিরাপত্তার অভাবে থাকেন তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন‌। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝