রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টানা বৃষ্টিতে অচল কলকাতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৫ জনের
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ১১৫)
X

ভারী বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নচাপের জেরে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ চলছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালেও।

রাত ১২টা থেকে সকাল ৭টা অব্দি শহরে বৃষ্টি হয়েছে দুইশ মিলিমিটার। এ পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে বিভিন্ন এলাকায়। এর জেরে জনজীবন প্রায় স্তব্ধ!

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের সড়ক থেকে শুরু করে অলিগলি সব জায়গায় জলমগ্ন। কোথাও হাঁটুজল তো কোথাও কোমর অব্দি। কলকাতাসহ শহর সংলগ্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বহু বাড়ির একতলা ভেসে গেছে পানিতে। রেললাইনে পানি জমায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বন্ধ মেট্রোরেল চলাচল। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে পূজার প্রস্তুতি। কোথাও মণ্ডপ ভেঙে পড়েছে, কোথাও ভেসে গেছে সাজসজ্জার সামগ্রী। পূজার মুখে সাম্প্রতিককালে এমন দুর্যোগের সাক্ষী হয়নি শহরবাসী। ভারী বৃষ্টিতে পূজামণ্ডপগুলোতে ক্ষতির আশঙ্কা করছেন আয়োজকরা।

এদিন বেলা বাড়লেও সূর্য়ের মুখ দেখেননি শহরবাসী। ঘন মেঘের অন্ধকারে ডুবেছে কলকাতা। এমন পরিস্থিতিতে আর একটি ফোঁটা বৃষ্টি না হলেও শহরের পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হতে সময় লাগতে পারে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।  

তিনি জানিয়েছেন, পাম্প দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা কাজ চলছে। কিন্তু গঙ্গায় জোয়ার আসছে। এর দাপট থাকবে বেশ কিছুক্ষণ। এর জেরে গঙ্গার সাথে লাগোয়া লকগেট বন্ধ করে দিতে হবে। এর কারণে প্রায় রাত ১০টা পযন্ত শহরে পানি দাঁড়িয়ে থাকবে। কলকাতায় আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কলকাতা আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর আগেই প্রবল বৃষ্টির সতর্কতা দিয়েছিল। তবে এমন ভয়াবহ পরিস্থিতির কথা আঁচ করতে পারেননি কেউই। আবহাওয়া অফিস জানিয়েছে, আরও বৃষ্টি হতে পারে। ফলে যেসব এলাকা ইতিমধ্যেই জলমগ্ন, সেগুলোর অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা। পুরসভা ভোর থেকেই পাম্প চালিয়ে পানি নামানোর চেষ্টা করছে। কিন্তু বৃষ্টির পরিমাণ এত বেশি যে, পানি সরে যেতে সময় লাগবেই বলে মনে করছেন পুরকর্তারা। মঙ্গলবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই অনুমান। এর কারণে দুর্ভোগে নাজেহাল কলকাতাবাসী।

আ.দৈ/আরএস

 



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝