বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
চাকসু নির্বাচন ১৫ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৫ ৫:১৫ পিএম  (ভিজিট : ১৯৪)
X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

নতুন তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর, বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী। তফসিল অনুযায়ী চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১২ অক্টোবর।

এর আগে মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে ১৮ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

চাকসু ও হল সংসদ নির্বাচনে সর্বমোট মনোনয়নপত্র জমা পড়েছে ৯৩১টি। এর মধ্যে কেন্দ্রীয়তে জমা দিয়েছেন ৪২৯ জন ও হল সংসদে জমা দিয়েছেন ৫০২ জন। মনোনয়নপত্র বিতরণ হয়েছিল সর্বমোট ১ হাজার ১৬৪টি।



আ.দৈ/ওফা



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝