রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’ প্রামাণ্যচিত্রের টিজার প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৬ পিএম   (ভিজিট : ৭৫)
X

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের গালগল্পের পেছনে লুকিয়ে থাকা সত্য উন্মোচন করতে নির্মাণ করা ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’ শীর্ষক প্রামাণ্যচিত্রের টিজার প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘উন্নয়নের সরকার, বারবার দরকার’ । ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনামলে এই ধরনের শ্লোগানগুলো ব্যবহার করে উন্নয়নের প্রপাগাণ্ডা চালানো হয়েছিল। কেউ কেউ আবেগের আতিশয্যে গেয়েছিলেন, ‘প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, এমনকি কেয়ামতের আগ পর্যন্ত শেখ হাসিনার সরকারকে চাই’।

এই উন্নয়নের গালগল্পের পেছনে লুকিয়ে থাকা সত্য উন্মোচন করতে নির্মাণ করা হয়েছে প্রামাণ্যচিত্র ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত এই প্রামাণ্যচিত্রটির টিজার রিলিজ করা হলো আজ। মূল ডকুমেন্টারি আসছে শিগগিরই।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝