২৫ সেপ্টেম্বরের পরিবর্তে রাকসু নির্বাচন ১৬ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৬ অক্টোবর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
আজ (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাবি কোষাধ্যক্ষের কার্যালয়ে জরুরি সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশনের যৌথ বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এরআগে, রাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার সন্ধ্যায় রাবি কোষাধক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন প্যানেলের নেতাকর্মী ও সমর্থকরা মুখোমুখি হয়ে পরস্পরবিরোধী স্লোগান দেওয়ায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
জানা যায়, শিক্ষক—কর্মকর্তাদের কর্মসূচির মধ্যে আজ সোমবার রাকসু নির্বাচন স্থগিত করার আহ্বান জানায় ছাত্রদলসহ বেশ কয়েকটি প্যানেল। তবে ২৫ তারিখ নির্বাচন আয়োজনের দাবিতে অনঢ় ইসলামী ছাত্রশিবির।
এমতাবস্থায় সোমবার সন্ধ্যায় রাবি কোষাধ্যক্ষের কার্যালয়ে জরুরি সভায় বসে রাবি প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন। ওই সভায়ই নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্ত হয়।
আ.দৈ/ওফা




















