রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডা
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম  আপডেট: ২১.০৯.২০২৫ ৮:৩০ পিএম  (ভিজিট : ১৬০)
X

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ।  বর্তমানে সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র ইসরায়েলি  নির্বচারে ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছ।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) এই তিন দেশ পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যে নিগ্রহের শিকার এই দেশকে স্বীকৃতির ঘোষণা দেয়। ফিলিস্তিনকে স্বীকৃতির প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে। এরপর স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া ও সবশেষে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। খবর 
 বিবিসি বাংলা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিক ঘোষণায় এক ভিডিও বার্তায় বলেন, ‌‘শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনর্জীবিত করতে আমি আজ অসাধারণ এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।’

স্বীকৃতি ঘোষণায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ‘কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিনি ও ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারত্বের প্রতিশ্রুতি দিচ্ছে।’ অস্ট্রেলিয়াও যুক্তরাজ্য ও কানাডার ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুসরণ করেছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলে, এই স্বীকৃতি কানাডা ও ব্রিটেনের সঙ্গে একটি যৌথ প্রচেষ্টার অংশ এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য একটি আন্তর্জাতিক প্রচেষ্টা।

জাতিসংঘের সাধারণ পরিষদে কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা জানায়। তবে অধিবেশনের আগেই স্বীকৃতির ঘোষণা দিয়েছে দেশ দুটি। অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝