বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৪ পিএম  আপডেট: ২১.০৯.২০২৫ ১২:৩০ পিএম  (ভিজিট : ৯৩)
X

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা সাবেক অ্যাটর্নি জেনারেল মো. সালাউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন , ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুম মো. সালাউদ্দিন আহমেদের প্রথম জানাজা এবং দ্বিতীয় জানাজা বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে।

আরো জানানো হয়েছে, গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটের দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মো. সালাউদ্দিন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সালাহউদ্দিন আহমেদ ২০০৮ সালের ১৩ এপ্রিল থেকে ২০০৯ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন।বাংলাদেশের বেশ কয়েকটি ইস্যু নিয়ে সরকারের সঙ্গে একাধিক মতবিরোধের পরিপ্রেক্ষিতে তৎকালীন অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল পদত্যাগ করার পরে সালাউদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়েছিল।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝