রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রদূত তারেক আহমেদ
‘বাংলাদেশের ওপর আমিরাত ভিসা নিষেধাজ্ঞা দেয়নি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৫ এএম  আপডেট: ২১.০৯.২০২৫ ১২:২১ এএম  (ভিজিট : ১৩৩)
X

বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

তিনি জানান, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি সংযুক্ত আরব আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়।

মূলত, বাংলাদেশসহ ৯ দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ইউএই ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় ১৭ সেপ্টেম্বর, যা শনিবার বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সাথে কথা বলা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।




আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝