রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ
রাবিতে রোববার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৭ এএম  আপডেট: ২১.০৯.২০২৫ ১২:১২ এএম  (ভিজিট : ১০৪)
X

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে চলা আন্দোলনে উপ—উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের ওপর ‌‘হামলার’ প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে একদিন পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) এই কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘জুবেরী ভবন একটা আবাসিক এবং ক্লাব ভবন। সেখানে আমাদের উপ—উপাচার্যসহ কয়েকজন সহকর্মীর ওপর হামলার প্রতিবাদের এবং জড়িতদের শাস্তির দাবি আগামীকাল একদিন পূর্ণদিবস কর্ম বিরতি কর্মসূচি পালন করা হবে।’

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই এই কর্মসূচির আওতায় থাকবেন বলেও জানান অধ্যাপক আব্দুল আলিম।

এর আগে দুপুরে দুই উপ—উপাচার্যের বাসভবনে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বাসভবনের ভেতরে ঢুকতে না পেরে জুবেরী ভবনের দিকে আসেন উপ—উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। একপর্যায়ে তারা জুবেরী ভবনের দিকে আসতে থাকলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে তাদের পিছু পিছু অগ্রসর হন।

জুবেরী ভবনের বারান্দায় এলে এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করেন। এসময় হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় উপ—উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষকদের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হয়। পরে উপ—উপাচার্য ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে ভবনের দ্বিতীয় তলার বারান্দায় অবরুদ্ধ করে রাখেন।


আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝