রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার কারাবন্দিকে আইনি সহায়তা
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম   (ভিজিট : ১১৩)
X

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) ২০০৯ সাল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশের ১ লাখ ৩০ হাজার ৩৩ জন কারাবন্দিকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করেছে।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অসচ্ছল ও ন্যায়বিচারপ্রার্থী জনগণের জন্য এ সেবার আওতায় মোট উপকারভোগীর সংখ্যা ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জন।

প্রতিবেদনের তথ্যমতে, প্রাথমিকভাবে জেলা পর্যায়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে দেশের ৬৪টি জেলায় লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টার (টোল ফ্রি : ১৬৪৩০) এর মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। উপকারভোগীদের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯ হাজার ৫২৯ জন, ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১০ লাখ ১২ হাজার ৭৭৭ জন, শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে (ঢাকা ও চট্টগ্রাম) ২৯ হাজার ৫২৯ জন এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (১৬৪৩০) মাধ্যমে ১ লাখ ৮৯ হাজার ৮৯৬ জন।

প্রতিবেদনে আরো বলা হয়, দেশের আর্থিকভাবে অসচ্ছল, অসহায় ও বিচারপ্রার্থী জনগণকে বিনা খরচে আইনি সহায়তা দিতে ২০০০ সালে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’ অনুসারে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে। এটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার-নিয়ন্ত্রিত সেবা সংস্থা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝